ঢাকা ১১:০৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাবনায় হাঁটের ইজারা ও আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ নওগাঁর মান্দায় সড়ক উন্নয়ন কাজে বাধা’ কর্মকর্তাদের হস্তক্ষেপে সমাধান সরকারি জায়গা দখল করে মার্কেট নির্মাণ’ রাস্তাবিহীন মানবেতর জীবনযাপন ঈশ্বরদীতে মুলাডুলি প্রিমিয়ার লীগ সিজন-৩ এর খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত ঈশ্বরদীতে র‌্যাবের অভিযানে মাদকসহ গ্রেফতার- ১ ঈশ্বরদীতে অপপ্রচারের অভিযোগে বিএনপির সংবাদ সম্মেলন ঈশ্বরদীতে শতাধিক মৌচাষীর অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও স্বাধিকার আন্দোলনের আপসহীন কণ্ঠস্বর খোন্দকার দেলোয়ার: স্বাধীনতা পদকই হোক যোগ্য সম্মান” দ্বীনি শিক্ষার আলো ছড়াতে ঈশ্বরদীতে ‘তারবিয়াতুল উম্মাহ্ নূরানী মাদরাসা উদ্বোধন হাড় ভাঙার শব্দ শোনার অপেক্ষায় তৃণমূল; অলিদ বিন সিদ্দিকের সমালোচনার ইতি টানার ঘোষণা

নরসিংদীতে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা দিলেন ১২ চিকিৎসক

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৫০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫ ১১৩ বার পড়া হয়েছে

নরসিংদীতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা দিয়েছেন ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসক। বুধবার (৫ নভেম্বর) দিনব্যাপী শহরের সাটিরপাড়া কালী কুমার খেলার মাঠে এ ক্যাম্পের আয়োজন করে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), নরসিংদী জেলা শাখা।
দেশব্যাপী ডেঙ্গুজ্বর ও চিকনগুনিয়া রোগ এর প্রকোপ বেড়ে যাওয়ায় জনসচেতনতা বৃদ্ধি ও জনকল্যাণমূলক তারেক রহমানের ৩১ দফা কার্যক্রমের অংশ হিসেবে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় বলে জানিয়েছে ড্যাব।

ক্যাম্পে নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ, গ্যাষ্ট্রো এন্টাররোলজি বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ, নিউরো মেডিসিন বিশেষজ্ঞ, গাইনী বিশেষজ্ঞ, হৃদরোগ বিশেষজ্ঞ, অর্থপেডিক বিশেষজ্ঞসহ ১২ জন চিকিৎসক সেবা প্রদান করেন। দিনব্যাপী এ চিকিৎসাসেবা গ্রহণ করেন বিভিন্ন বয়সী হাজারো রোগী।

মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রল কবির খোকন। ড্যাব, নরসিংদী জেলা শাখার সভাপতি ডাঃ এম. এস.এস, হাসান আল জামীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।

এসময় ড্যাব কেন্দ্রিয় কমিটির সভাপতি অধ্যাপক ডা.হারন আল রশিদ,মহাসচিব ডা. মো: জহিরল ইসলাম শাকিল, নরসিংদীর সিভিল সার্জন সৈয়দ আমিরল হক শামীম, জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডা. মিজানুর রহমান,কেন্দ্রিয় বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, সহ সভাপতি হারন অর রশিদ, বি.জি রশিদ নওশের, গোলাম কবির কামাল, ড্যাব, নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. নুরল্লাহ আল মাসুদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রল কবির খোকন বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য এরই মধ্যে ২৩৭ টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা হয়েছে। অংশগ্রহণমূলক ও অবাধ-সুষ্ঠু নির্বাচনে বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে দেশের স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আনা হবে। জনগণের যে দাবি, দেশের একজন নাগরিকও যাতে চিকিৎসাসেবা বঞ্চিত না হয়, সে ব্যবস্থাও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নরসিংদীতে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা দিলেন ১২ চিকিৎসক

আপডেট সময় : ০৬:৫০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫