ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈশ্বরদীতে মুলাডুলি প্রিমিয়ার লীগ সিজন-৩ এর খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত ঈশ্বরদীতে র‌্যাবের অভিযানে মাদকসহ গ্রেফতার- ১ ঈশ্বরদীতে অপপ্রচারের অভিযোগে বিএনপির সংবাদ সম্মেলন ঈশ্বরদীতে শতাধিক মৌচাষীর অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও স্বাধিকার আন্দোলনের আপসহীন কণ্ঠস্বর খোন্দকার দেলোয়ার: স্বাধীনতা পদকই হোক যোগ্য সম্মান” দ্বীনি শিক্ষার আলো ছড়াতে ঈশ্বরদীতে ‘তারবিয়াতুল উম্মাহ্ নূরানী মাদরাসা উদ্বোধন হাড় ভাঙার শব্দ শোনার অপেক্ষায় তৃণমূল; অলিদ বিন সিদ্দিকের সমালোচনার ইতি টানার ঘোষণা বিএনপির বিক্ষোভ মিছিলে হামলা, কার্যালয় ভাংচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ ঈশ্বরদী কেন্দ্রীয় ঈদগাহ নতুন সাজে সজ্জিত হলেও নাম পরিবর্তন সমকাল সুহৃদ সদস্য খায়রুল ইসলাম সবুজ এর উদ্যোগে অসহায় দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

গুরুদাসপুরে বিএনপি প্রার্থী আব্দুল আজিজের প্রচারনায় গণজোয়ার

গুরুদাসপুর(নাটোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:১৭:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ ৭৭ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রতীক বরাদ্দ পান নাটোর ৪ আসনের(গুরুদাসপুর-বড়াইগ্রাম)বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ আব্দুল আজিজ। তাঁর প্রচারনায় গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে দাবী করেছেন কর্মী-সমর্থকরা।

আয়োজক সুত্র জানায়,বৃহস্পতিবার (২২ জানুয়ারী) বিকাল ৪ টায় গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় বাজার ধান হাটায় পথসভার আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি। উপজেলার ৬টি ইউনিয়ন ও পৌরসভা থেকে কর্মী ও সমর্থকরা সভাস্থলে আসতে থাকলে সেটি মিছিলে রুপ নেয়। স্থান সংকুলান না হওয়ায় পরে পথসভাটি চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল এ্যান্ড কলেজ মাঠে স্থানান্তর করা হয়।
পথসভায় পৌর বিএনপির আহবায়ক আলহাজ দুলাল সরকার,সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির সদস্য মশিউর রহমান বাবলু,সাবেক পৌর চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব আমজাদ হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ ওমর আলী শেখ, সদস্য মোহাম্মদ আলী,উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক ও ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজের সন্তান মাহমুদুজ্জামান সোহাগ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন,ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজের পক্ষে জণজোয়ার প্রমান করে জয় আমাদের সুনিশ্চিত। তবে আত্মতৃপ্তিতে না থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ১২ তারিখে জয় নিয়েই আমরা ঘরে ফিরবো বলে দাবী করেন তারা।# ২২-০১-২০২৬

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গুরুদাসপুরে বিএনপি প্রার্থী আব্দুল আজিজের প্রচারনায় গণজোয়ার

আপডেট সময় : ০৮:১৭:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬