ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর তীব্র গরমে ডুমুরিয়া পল্লী বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন মদনে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হরিণাকুন্ডুতে ৫০ জন অগ্রগামী খামারি নিয়ে লাভজন চাষে ব্রাক ফিশারিজ এন্টারপ্রাইজ প্রশিক্ষন হু হু করে বাড়ছে দুধকুমার নদের পানি বিপৎসীমার ৮৫ সেন্টিমিটার নিচে প্রবাহিত, বন্যা ও নদীভাঙনের শঙ্কা চুয়াডাঙ্গার দর্শনায় পৃথক অভিযানে বিস্ফোরক ও মাদক মামলার দুই আসামী গ্রেফতার জলঢাকা থানার ১২ নম্বর মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেপ্তার; আদালতে সোপর্দ কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার দুই মূল ঘাতক ১৪ মামলার আসামিসহ ৪ ডাকাত গ্রেফতার, অস্ত্র ও মাইক্রোবাস উদ্ধার কুমিল্লায় সাংবাদিক শুভ্রর জিডি: সাইবার হামলা, নজরদারি ও প্রাণনাশের আশঙ্কার অভিযোগ

সরকারি কর্মঘণ্টা উপেক্ষার অভিযোগ: দুপুরের আগে অফিসে মিলেনি রাজাপুরের জনস্বাস্থ্য প্রকৌশলী

ঝালকাঠি প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:২৮:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬ ২০ বার পড়া হয়েছে

সরকারি কর্মঘণ্টা যথাযথভাবে অনুসরণের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের কঠোর নির্দেশনা থাকলেও ঝালকাঠির রাজাপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী ফারহানা ইসলামের বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ উঠেছে। সরকারি নির্দেশনা অনুযায়ী কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত কর্মঘণ্টা মেনে দায়িত্ব পালন করার কথা। নির্দেশনা অমান্য করলে সরকারি কর্মচারী আইন অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়ার বিধানও রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ফারহানা ইসলাম প্রায় প্রতিদিনই নির্ধারিত সময়ের অনেক পরে অফিসে আসেন। কোনো কোনো দিন সকাল ১০টার পর, আবার কখনও ১১টা বা ১২টার দিকেও তাকে অফিসে দেখা যায়। অভিযোগের সত্যতা যাচাই করতে রবিবার (২১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে রাজাপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ে গিয়ে তার অফিস কক্ষ তালাবদ্ধ পাওয়া যায়। পরে দুপুর ১২টার পর তিনি অফিসে আসেন বলে জানা যায়।

স্থানীয় বাসিন্দা বুলবুল আহম্মেদ বলেন, “যতবার অফিসে গিয়েছি, কোনোদিনই তাকে পাইনি। কর্মকর্তাদের কাছে জানতে চাইলে কেউ বলেন জানি না, আবার কেউ বলেন তিনি মাঠে বা সাইটে আছেন।” নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় ব্যক্তি অভিযোগ করে বলেন, “তিনি নিজের সুবিধামতো অফিসে আসেন এবং চলে যান। তার বিরুদ্ধে কেউ কিছু বলতে চান না। এতে সাধারণ মানুষ প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।”

অফিসে দেরিতে আসার অভিযোগ সম্পর্কে জানতে ফারহানা ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি এবং কল কেটে দেন। পরবর্তীতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে ঝালকাঠি জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী খন্দকার এরশাদুজ্জামান মৃদুল বলেন, “সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়েই অফিসে উপস্থিত থাকতে হবে। তিনি দেরিতে এলেও তার কক্ষ তালাবদ্ধ থাকার কথা নয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরকারি কর্মঘণ্টা উপেক্ষার অভিযোগ: দুপুরের আগে অফিসে মিলেনি রাজাপুরের জনস্বাস্থ্য প্রকৌশলী

আপডেট সময় : ০৬:২৮:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬