ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

পলাশবাড়ীর রাইগ্রামে মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি: সংবাদ সম্মেলনে নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী

মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:০৬:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ৯৪ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার ৮ নং ওয়ার্ডের রাইগ্রামে জমি সংক্রান্ত মামলার জেরে পিতাকে হত্যা, বাড়িঘরে হামলার ঘটনায় আবারো মামলা দায়ের করায় পুনরায় প্রাণনাশের হুমকি দিয়েছে জনৈক ছায়দার, সফিকুল, সহিদুল ও সোহেল গংরা। এ ঘটনায় জীবনের নিরাপত্তা এবং নিরপেক্ষ তদন্ত পুর্বক ভুমিদস্যুদের বিচার চেয়ে জেলা মডেল প্রেসক্লাব গাইবান্ধা’র কার্যালয়ে ২৩ জুন দুপুরে সংবাদ সম্মেলন করেছেন।

ভুক্তভোগী মৃত. দুলু মিয়ার পুত্র মন্টু মিয়া সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য সূত্রে জানা গেছে, ওয়ারিস সূত্রে প্রাপ্ত ৯৫ শতক জমির দলিল ও কাগজপত্র না দেখিয়ে দীর্ঘ দিন ধরে অবৈধ উপায়ে তা ভোগ দখল করে আসছে নয়া মিয়ার পুত্র ছায়দার, সফিকুল, সহিদুল ও সোহেল গংরা। কোর্টে মামলা চলমান থাকায় গত বছরের জুলাই মাসে উল্লিখিত আসামীরা ক্ষিপ্ত হয়ে আবারো মন্টু মিয়াদের বাড়িঘরে হামলা চালায়। এতে মন্টু মিয়ার পিতা গুরুতর অসুস্থ

হয় এবং কয়েক দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর তিনি মারা যান। পরে সেই ঘটনায় পুনরায় মামলা করায় আবারো ক্ষিপ্ত হয়ে ওঠে সফিকুল, সহিদুল ও সোহেল গংরা।
তারা নানানভাবে গুম ও খুনের হুমকি ধামকি দিয়েই আসছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী মন্টু মিয়া।

এ বিষয়ে সংবাদ সম্মেলনে জীবনের নিরাপত্তা এবং মামলার সুষ্ট তদন্ত সাপেক্ষে দোষীদের বিচার দাবি করেছেন মৃত. দুলু মিয়ার পুত্র মন্টু মিয়া ও পরিবার।
অপরদিকে এসব বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সোহেল মোবাইলে বলেন তাদের বিরুদ্ধে এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
এসব কিছুই তাদের সাজানো নাটক বলেও দাবি করেন সোহেল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পলাশবাড়ীর রাইগ্রামে মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি: সংবাদ সম্মেলনে নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী

আপডেট সময় : ০৪:০৬:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬