চরভদ্রাসনে বিএসটিআইয়ের মোবাইল কোর্ট: দুই বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা
- আপডেট সময় : ০১:৩১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ৯৫ বার পড়া হয়েছে
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ভোক্তাদের জন্য স্বাস্থ্যসম্মত ও গুণগত মানসম্পন্ন পণ্য নিশ্চিত করতে এবং সঠিক ওজন ও পরিমাপ বজায় রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। অভিযানে দুইটি বেকারি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২২ জুন) পরিচালিত এ অভিযানে উপজেলার আদর্শ স্কুল রোড এলাকার **মেসার্স শরিফুল বেকারী**-কে বিস্কুট, ব্রেড ও কেক পণ্যে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণ না করেই বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে ভোক্তাদের কাছে বিভ্রান্তিকর তথ্য প্রদানের দায়ে **বিএসটিআই আইন-২০১৮** এর ৩০/৩০ ধারা অনুযায়ী ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া দক্ষিণ আলমনগর বাজারের **মেসার্স হাজী বেকারি**-কে বিস্কুট ও ব্রেড পণ্যের মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ না করে বিক্রয়ের দায়ে **ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮** এর ২৪(১)/৪১ ধারা অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট **সুরাইয়া মমতাজ** এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট **অংমাচিং মারমা**।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই ফরিদপুরের ফিল্ড অফিসার (সিএম) **প্রকৌশলী এস. এম. সোহরাব হোসেন** এবং পরিদর্শক (মেট) **মো. খালিদ হাসান**।
বিএসটিআই কর্তৃপক্ষ জানায়, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং বাজারে মানসম্মত পণ্য সরবরাহের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এদিকে স্থানীয় বাসিন্দা ও সুশীল সমাজের প্রতিনিধিরা খাদ্যের মান বজায় রাখা এবং ভোক্তা অধিকার সুরক্ষায় নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন। তাদের মতে, বাজার তদারকি জোরদার হলে অসাধু ব্যবসায়ীদের অনিয়ম কমবে এবং ভোক্তারা নিরাপদ খাদ্য পণ্য পেতে আরও বেশি আস্থা অর্জন করবেন।
















