ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

কয়রায় প্রান্তিত কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সার গাছের চারা বিতরণ

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১১:৫১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬ ৮৪ বার পড়া হয়েছে

খুলনার কয়রায় ২ হাজার ৫ শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং জীবিকার উন্নয়ন লক্ষ্যে বিনামূল্যে ধানের বীজ রাসায়নিক সার ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

কয়রা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ-২/২০২৬-২৭ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন (উফশী) উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রত্যেককে বিভিন্ন প্রজাতির ৫ কেজি আমন বীজ, ১০ কেজি এমওপি সার ও ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়। এ ছাড়া ৬ হাজার ৫৬০ টি নারিকেলের চারা, ৯ শ ২০ জনের মাঝে সবজির বীজ সহ সার বিতরণ করা হয়েছে।

সোমবার (২৯ জুন) বেলা ১১ টায় কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে এই চারা বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার তীলক কুমার ঘোষ, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সমীর কুমার সরকার, কৃষি সম্প্রসারন অফিসার নিশাত ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুল্লাহ আল জাবির, প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, উপ-সহকারি কৃষি অফিসার মোঃ জাকির হোসেন, অনুতব সরকার, গুরুদাস মন্ডল, মোঃ ফারুক হোসেন, আঃ হামিদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কয়রায় প্রান্তিত কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সার গাছের চারা বিতরণ

আপডেট সময় : ১১:৫১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬