সংবাদ শিরোনাম ::
অপরাধ থাকলে জেলে দিন, গায়ে হাত কেন?” সাভারের বিশ মাইলে পুলিশি তাণ্ডব, বিক্ষুব্ধ জনতা!
নাজমুল হাসান নাজির সিনিয়র স্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৪:২২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬ ৮৬ বার পড়া হয়েছে
অপরাধ থাকলে জেলে দিন, গায়ে হাত কেন?” সাভারের বিশ মাইলে পুলিশি তাণ্ডব, বিক্ষুব্ধ জনতা! নিরাপত্তার নামে চেকপোস্টে হেনস্তা! নারী যাত্রীকে কুৎসিত কটূক্তির অভিযোগ।
ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট বিংশমাইল বা বিশ মাইল পুলিশ চেকপোস্ট।
সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ছিনতাই প্রতিরোধে এখানে পুলিশ বক্স স্থাপন করা হলেও, ভুক্তভোগীদের অভিযোগ—এই নিরাপত্তা চৌকিই এখন সাধারণ মানুষের জন্য বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
এই চেকপোস্টে দায়িত্বরত কতিপয় পুলিশ সদস্যের বিরুদ্ধে সাধারণ ও নিরীহ মানুষদের আটকে রেখে হেনস্তা ও টাকা দাবি করার সুনির্দিষ্ট অভিযোগ উঠেছে।
















