ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

নবীনগর-মহেশ রোডে মরণফাঁদ,অটোরিকশা উল্টে এইচএসসি পরীক্ষার্থীসহ আহত!

সাধন সাহা জয়, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৪৪:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬ ৭৯ বার পড়া হয়েছে

নবীনগর-মহেশ রোডের বেহাল দশা এখন স্থানীয়দের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। বুধবার এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে বিটঘর পুকুরপাড় এলাকায় রাস্তার বড় গর্তে পড়ে একটি অটোরিকশা উল্টে গিয়ে পরীক্ষার্থীসহ বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এই গুরুত্বপূর্ণ সড়কটিতে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। কর্তৃপক্ষ সংস্কারের কোনো উদ্যোগ না নেওয়ায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। আজ সকালে অটোরিকশাটি গর্তে পড়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ভেতরে থাকা এইচএসসি পরীক্ষার্থীরা ছিটকে পড়ে আহত হয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

​পরীক্ষার দিনে এমন দুর্ঘটনা মেনে নিতে পারছেন না শিক্ষার্থী ও অভিভাবকরা। তারা বলেন, জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন এই পথে যাতায়াত করতে হচ্ছে। বিশেষ করে বর্ষাকালে গর্তগুলো পানির নিচে থাকায় গর্তের গভীরতা বোঝা যায় না, যা দুর্ঘটনার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।

​রাস্তার এমন নাজুক পরিস্থিতিতে চরম ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী জানান, সড়কটি দ্রুত সংস্কার করা না হলে যেকোনো সময় প্রাণহানির মতো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তারা মাননীয় সংসদ সদস্যের (এমপি) নিকট জরুরি ভিত্তিতে নবীনগর-মহেশ রোডটি সংস্কার ও চলাচলের উপযোগী করার জোর দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নবীনগর-মহেশ রোডে মরণফাঁদ,অটোরিকশা উল্টে এইচএসসি পরীক্ষার্থীসহ আহত!

আপডেট সময় : ০৭:৪৪:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬