রানীনগরে ৯.৫ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, মূল্য প্রায় ২০ লাখ টাকা
- আপডেট সময় : ০৮:৫৬:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ১০৭ বার পড়া হয়েছে
নওগাঁর রানীনগর উপজেলায় অভিযান চালিয়ে একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে রানীনগর থানা পুলিশ। উদ্ধারকৃত মূর্তিটির আনুমানিক ওজন ৯.৫ কেজি এবং এর বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার (১০ জুলাই ২০২৬) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলার পুলিশ সুপারের দিকনির্দেশনায় রানীনগর থানা পুলিশের একটি দল উপজেলার ৪ নম্বর পারইল ইউনিয়নের পারইল মাঝিপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মো. লিটন হোসেন (৩৮), পিতা: মো. গফুর হোসেন (দুলু), সাং- পারইল (মাঝিপাড়া), থানা- রানীনগর, জেলা- নওগাঁর বসতবাড়ির শয়নকক্ষের চালের ড্রামের ভেতর থেকে একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, স্থানীয় একজন স্বর্ণকারের মাধ্যমে প্রাথমিকভাবে পরীক্ষা করে মূর্তিটি কষ্টিপাথরের বলে নিশ্চিত হওয়া গেছে। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা।
এ ঘটনায় রানীনগর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
















