ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান ৩ কোটি টাকার ৮টি ব্রিজের কাজে অনিয়ম, ২ বছরেও শেষ হয়নি,তদন্তের কথা বলেন জেলা প্রশাসক বর্ণাঢ্য আয়োজনে রুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬ উদযাপিত সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

সুনামগঞ্জে জাতীয় পার্টির উদ্যোগে পল্লীবন্ধু এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত

এম আর সজিব, সুনামগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:০৮:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ৬২ বার পড়া হয়েছে

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৪টায় জাতীয় পার্টি সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহরের উকিলপাড়াস্থ সুনামগঞ্জ প্রেসক্লাবের হলরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়।

জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক চান মিয়ার সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক গোলাম হোসেন অভির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি ও বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান সমছু।

প্রধান বক্তা ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব অ্যাডভোকেট নাজমূল হুদা হিমেল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক নজীর হোসেন মাস্টার, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জহিরুল ইসলাম, সাইদুল ইসলাম, আব্দুল মতিন, শওকত মিয়া, আব্দুর রহমান দয়াল, কাবের হোসেন, শ্রমিক নেতা ফারুক আহমেদ, আব্দুল ছালিক, মিলন তালুকদার, সামছুজ্জামান, সাব্বির আহমদ, আমির হোসেন, নুর মিয়া, আবুল কাশেম, তহুর মিয়া, নুরুল ইসলাম, মাসুদ রানা ও ছাত্রনেতা মোজাম্মেল হক রানাসহ জেলা ও উপজেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান সমছু বলেন, পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদের শাসনামলে উপজেলা ব্যবস্থা চালুর মাধ্যমে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা হয়েছিল। এর ফলে তৃণমূল পর্যায়ে জনগণ সরাসরি ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনের সুযোগ পায় এবং শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান ও যোগাযোগ খাতে উল্লেখযোগ্য উন্নয়ন সাধিত হয়। তিনি বলেন, এরশাদের মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।
প্রধান বক্তা অ্যাডভোকেট নাজমূল হুদা হিমেল বলেন, পল্লীবন্ধু এরশাদের শাসনামল বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের নেতৃত্বে দেশের সব রাজনৈতিক দলের জন্য সমানভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ নিশ্চিত করার দাবি জানান।

আলোচনা সভা শেষে পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সুনামগঞ্জে জাতীয় পার্টির উদ্যোগে পল্লীবন্ধু এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট সময় : ১১:০৮:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬