গোপালপুরে জুলাই শহিদ দিবস-২৬ উদযাপন ও পাঁচ জনকে সম্মাননা প্রদান
- আপডেট সময় : ১০:২১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ৮৭ বার পড়া হয়েছে
দেশব্যাপী “জুলাই শহিদ দিবস-২০২৬” পালনের অংশ হিসেবে টাঙ্গাইলের গোপালপুরে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা,দোয়া মাহফিল ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মঞ্জুরুল মোর্শেদ।
উপজেলা সমাজসেবা অফিসার এখলাছ মিয়ার সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো : নবাব আলী , গোপালপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ সালাউদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, উপজেলা জামায়াতের আমির মোঃ হাবিবুর রহমান তালুকদার ,সিনিয়র মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে, গোপালপুর পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, পৌর বিএনপির সেক্রেটারি মো: চাঁন মিয়া, প্রেসক্লাব সম্পাদক অটল শরিয়ত উল্লাহ, উপজেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম লেলিন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধা শহীদ ইমনের ভাই সুজন, মুরাদ হোসেন, নাসির হোসেন, সাগর, হযরত আলীসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সংবাদ কর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। জুলাই যোদ্ধারা গোপালপুরের একমাত্র উপার্জনক্ষম লাশ গুম হওয়া শহীদ হৃদয়ের নাম মূল তালিকায় অন্তর্ভুক্ত করণ ও ঋণে জর্জরিত পরিবারটিকে বাঁচাতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।
এসময় উপস্থিত যোদ্ধাদের হাতে সম্মাননা ও উপহার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ও অতিথিরা।
জুলাই শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি কামনা করে এসময় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
















