ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর, স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন।

রায়হান ইসলাম রনি রাজশাহী প্রতিনিধি :
  • আপডেট সময় : ১১:৪০:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬ ৭২ বার পড়া হয়েছে

রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচি ও এলামনাই এসোসিয়েশনের কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ফলক উন্মোচন করে এলামনাই এ্যাসোসিয়েশনের কার্যালয়ের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি। এ সময় দোয়া ও মোনাজাত করা হয়।

এরআগে তিনি সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে ইনস্টিটিউট প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ, নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও এলামনাই এ্যাসোসিয়েশনের কার্যালয়ের উদ্বোধন কার্যক্রমে অংশগ্রহণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

অনুষ্ঠানে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ এজেএম মাসুদুর রহমান, রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এলামনাই এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ মাহমুদ হোসেন,এলামনাই এ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, রাজশাহীর কর্মকর্তাবৃন্দ, ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, ৬ তলাবিশিষ্ট নতুন একাডেমিক ভবন নির্মাণের মাধ্যমে শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ হবে। পাশাপাশি অ্যালামনাই কার্যালয়ের কারণে প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে প্রতিষ্ঠানের যোগাযোগ ও কার্যক্রম আরও সুসংহত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর, স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন।

আপডেট সময় : ১১:৪০:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬