ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

সভাপতি পদে দোয়াত-কলম প্রতীকে ভোট চাইলেন আব্দুল আজিজ (বাবু)

স্টাফ রিপোর্টার | মোহাম্মদ আব্দুল আজিজ মিয়া
  • আপডেট সময় : ০৭:২৩:০০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের (রেজিস্ট্রেশন নং-৩১৪) আসন্ন দ্বিবার্ষিক নির্বাচনকে ঘিরে প্রচারণা জোরদার করেছেন সভাপতি পদপ্রার্থী মো. আব্দুল আজিজ (বাবু)। তিনি দোয়াত-কলম প্রতীক নিয়ে জেলার বিভিন্ন বাসস্ট্যান্ড, গ্যারেজ ও শ্রমিকদের কর্মস্থলে গণসংযোগ চালিয়ে ভোটারদের সমর্থন কামনা করছেন।

নির্বাচনী প্রচারণাকালে আব্দুল আজিজ (বাবু) বলেন, দীর্ঘদিন ধরে তিনি শ্রমিকদের অধিকার ও কল্যাণমূলক কার্যক্রমে যুক্ত রয়েছেন। ইউনিয়নের সড়ক সম্পাদক হিসেবে টানা তিনবার এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার সভাপতি পদে নির্বাচিত হয়ে সংগঠনকে আরও কার্যকর ও গতিশীল করতে চান।

তিনি জানান, নির্বাচিত হলে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, চিকিৎসা ও দুর্ঘটনাজনিত সহায়তা বৃদ্ধি, কল্যাণ তহবিলের কার্যক্রম শক্তিশালী করা, পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এবং দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণে গুরুত্ব দেবেন। পাশাপাশি ইউনিয়নের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন।

সভাপতি পদপ্রার্থী আরও বলেন, শ্রমিকদের মতামতকে প্রাধান্য দিয়ে একটি ঐক্যবদ্ধ, সুশৃঙ্খল ও শ্রমিকবান্ধব সংগঠন গড়ে তোলাই তাঁর লক্ষ্য। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, অতীতের সাংগঠনিক কর্মকাণ্ড মূল্যায়ন করে দোয়াত-কলম প্রতীকে ভোট দিয়ে তাঁকে নির্বাচিত করলে শ্রমিকদের কল্যাণ ও সংগঠনের উন্নয়নে নিষ্ঠার সঙ্গে কাজ করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সভাপতি পদে দোয়াত-কলম প্রতীকে ভোট চাইলেন আব্দুল আজিজ (বাবু)

আপডেট সময় : ০৭:২৩:০০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬