ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

দীর্ঘদিন সংস্কারহীন সাপাহারের ঐতিহ্যবাহী জবই বিলের রাস্তা, দুর্ভোগে পর্যটক ও এলাকাবাসী

মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৩২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৭৭ বার পড়া হয়েছে

নওগাঁর সাপাহার উপজেলার অন্যতম দর্শনীয় স্থান ও ঐতিহ্যবাহী জবই বিল-এর সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী ও ভ্রমণপিপাসু পর্যটকরা।

রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে এসব গর্তে পানি জমে থাকায় দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়। প্রতিদিন এই সড়ক ব্যবহারকারী সাধারণ মানুষ, শিক্ষার্থী ও পর্যটকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

পর্যটকদের অভিযোগ, জবই বিলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এসে ভাঙাচোরা রাস্তার কারণে তাদের যাতায়াতে ব্যাপক সমস্যা সৃষ্টি হচ্ছে। অনেকেই এ কারণে সেখানে যেতে আগ্রহ হারিয়ে ফেলছেন, যা এলাকার পর্যটন সম্ভাবনার জন্যও নেতিবাচক প্রভাব ফেলছে।

স্থানীয় বাসিন্দারা দ্রুত সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, দ্রুত রাস্তার সংস্কার করা হলে যেমন জনদুর্ভোগ কমবে, তেমনি জবই বিলে পর্যটকদের আগমনও বাড়বে এবং এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দীর্ঘদিন সংস্কারহীন সাপাহারের ঐতিহ্যবাহী জবই বিলের রাস্তা, দুর্ভোগে পর্যটক ও এলাকাবাসী

আপডেট সময় : ০৭:৩২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬