পোরশায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ
- আপডেট সময় : ০৩:৫৫:৩০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৭৪ বার পড়া হয়েছে
নওগাঁর পোরশা উপজেলায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে আরও উৎসাহিত করা এবং বিদ্যালয়ে যাতায়াত সহজ করার লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তির অর্থ তুলে দেন নওগাঁ-১ (পোরশা, সাপাহার ও নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য জনাব মোস্তাফিজুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম, পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আতিকুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলামসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা এবং মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে দেশ ও জাতির কল্যাণে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।















