ঢাকা ১০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

বীরগঞ্জের কবিরাজহাটে গরুর হাটের উদ্বোধন, প্রতি বুধবার নিয়মিত বসবে হাট

মোজাম্মেল হক :বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:৫৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৬২ বার পড়া হয়েছে

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নের ঐতিহ্যবাহী কবিরাজহাটে গরুর হাটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (২২ জুলাই) সকাল ১০টায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে হাটটির উদ্বোধন করা হয়।

আয়োজক সূত্রে জানা যায়, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলামের নির্দেশনায় এবং ৮নং ভোগনগর ইউনিয়ন পরিষদের সার্বিক তত্ত্বাবধানে গরুর হাটটি চালু করা হয়েছে। স্থানীয় কৃষক, খামারি ও ব্যবসায়ীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে প্রতি বুধবার নিয়মিত এ হাট বসবে।

ভোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাজিউন রহমান রাজু বলেন, “আজ থেকে প্রতি বুধবার কবিরাজহাটে গরুর হাট বসবে। কোনো বিক্রেতা যদি গরু বিক্রি করতে না পারেন, তবে বাড়িতে গরু ফিরিয়ে নেওয়ার জন্য তাকে নির্ধারিত ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি গরু কেনাবেচায় অংশগ্রহণকারী ক্রেতা-বিক্রেতাদের উৎসাহিত করতে বিভিন্ন ধরনের পুরস্কারের ব্যবস্থাও থাকবে।”

স্থানীয় বাসিন্দারা জানান, কবিরাজহাটে গরু-ছাগল কেনাবেচার ব্যবস্থা চালু হওয়ায় তাদের দীর্ঘ পথ পাড়ি দিয়ে অন্য হাটে যেতে হবে না। এতে সময়, শ্রম ও পরিবহন ব্যয় কমবে এবং এলাকার অর্থনৈতিক কার্যক্রম আরও গতিশীল হবে।

ভোগনগর ইউনিয়নের সদস্য সাব্বির হোসেন রয়েল বলেন, “এখন আর গড়িয়া, গোলাপগঞ্জ, ঝাড়বাড়ী, বোদা, খোচাবাড়ী কিংবা কাহারোলে যেতে হবে না। প্রতি বুধবার কবিরাজহাটেই গরু-ছাগলের নিয়মিত হাট বসবে। নিরাপদ, সুশৃঙ্খল ও মনোরম পরিবেশে সবাই স্বাচ্ছন্দ্যে কেনাবেচা করতে পারবেন।”

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, খামারি, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। নতুন এ হাট চালুর ফলে এলাকার কৃষি ও প্রাণিসম্পদভিত্তিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করেন উপস্থিতরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বীরগঞ্জের কবিরাজহাটে গরুর হাটের উদ্বোধন, প্রতি বুধবার নিয়মিত বসবে হাট

আপডেট সময় : ০৪:৫৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬