ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘শেফালী দাস মুক্ত পাঠাগার’ উদ্বোধন

বিশ্বজিৎ চক্রবর্তী টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:৪১:৪৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে

ছায়ানীড়ের পরিচালনায় জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘শেফালী দাস মুক্ত পাঠাগার’ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছায়ানীড়ের নির্বাহী পরিচালক অধ্যাপক মো. লুৎফর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন কবি ও সংগঠক বেগম রোকেয়া ইসলাম, ছায়ানীড়ের জনসংযোগ কর্মকর্তা তাহমিনা আক্তার আশা, বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মাঝে পাঠাভ্যাস গড়ে তোলার গুরুত্ব তুলে ধরে বলেন, একটি মুক্ত পাঠাগার কেবল বই পড়ার সুযোগই সৃষ্টি করে না, বরং জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উল্লেখ্য, শেফালী দাস কর্মজীবনের শুরুতে জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। প্রিয় সেই স্মৃতিবিজড়িত প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে তিনি নিজের নামে ‘শেফালী দাস মুক্ত পাঠাগার’ প্রতিষ্ঠা করেন। এই উদ্যোগ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস বিস্তারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে উপস্থিত বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘শেফালী দাস মুক্ত পাঠাগার’ উদ্বোধন

আপডেট সময় : ০৬:৪১:৪৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬