ঢাকা ১০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

জনদুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে সড়ক সংস্কারে উদ্যোগী চেয়ারম্যান প্রার্থী আহসান হাবীব শামীম

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:৫৪:৩২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১১ নম্বর মরিচা ইউনিয়নের বিভিন্ন এলাকার ভাঙাচোরা ও চলাচলের অনুপযোগী সড়কের দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগ ও ব্যক্তিগত অর্থায়নে প্রাথমিক সংস্কার কার্যক্রম পরিচালনা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১১নং মরিচা ইউনিয়ন শাখার সভাপতি এবং সাবেক ইউনিয়ন ছাত্রদলের সভাপতি, সা’দ ক্লিনিক, বীরগঞ্জের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আহসান হাবীব (শামীম)।

তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও গুরুত্বপূর্ণ সড়ক পরিদর্শন করেন। পরিদর্শনকালে বেশ কয়েকটি সড়কের বেহাল চিত্র তাঁর নজরে আসে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এসব সড়কে খানাখন্দের সৃষ্টি হওয়ায় বিশেষ করে বর্ষা মৌসুমে চলাচল অত্যন্ত দুরূহ হয়ে পড়েছে। এতে শিক্ষার্থী, কৃষক, শ্রমজীবী মানুষসহ সাধারণ পথচারীদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয়দের এ ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে আহসান হাবীব শামীম নিজস্ব অর্থায়নে ক্ষতিগ্রস্ত সড়কের বিভিন্ন অংশে রাবিশ ও ইটের খোয়া ফেলে প্রাথমিকভাবে চলাচল উপযোগী করার উদ্যোগ নেন। তাঁর এ উদ্যোগে এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া পড়েছে।

সড়ক সংস্কার কার্যক্রম পরিদর্শনের সময় স্থানীয় বাসিন্দারা জানান, জনপ্রতিনিধি না হয়েও আহসান হাবীব শামীম দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজে অংশ নিয়ে আসছেন। তাঁরা বলেন, এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং জনদুর্ভোগ নিরসনে তাঁর স্বতঃস্ফূর্ত উদ্যোগ প্রশংসার দাবিদার।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, “বর্ষা মৌসুমে এই সড়কগুলো দিয়ে চলাচল খুবই কষ্টকর হয়ে পড়ে। শামীম ভাই নিজের অর্থে রাস্তার সংস্কারের উদ্যোগ নেওয়ায় সাধারণ মানুষের কিছুটা হলেও ভোগান্তি কমবে।”

এদিকে, ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনেকেই আহসান হাবীব শামীমকে চেয়ারম্যান পদে দেখতে আগ্রহী। তাঁদের মতে, জনগণের কল্যাণে ধারাবাহিকভাবে কাজ করার কারণে তিনি ইতোমধ্যে অনেক মানুষের আস্থা ও সমর্থন অর্জন করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জনদুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে সড়ক সংস্কারে উদ্যোগী চেয়ারম্যান প্রার্থী আহসান হাবীব শামীম

আপডেট সময় : ০৬:৫৪:৩২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬