ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

নবীনগরে ৫ বছরে ২৫ কোটি গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান

সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:০৮:৩১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে

বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি গাছ রোপণ’ জাতীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (২২ জুলাই) সকালে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।”

​তিনি আরও বলেন, “শুধু গাছ লাগালেই হবে না—প্রতিটি গাছের সঠিক পরিচর্যাও নিশ্চিত করতে হবে।”

এ সময় তিনি দেশের এই সবুজায়ন অভিযানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার জন্য সমাজের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রতিটি নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ করতে হবে এবং তার যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে।

​উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে প্রধান অতিথি রাস্তার দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করে এই কর্মসূচির সূচনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নবীনগরে ৫ বছরে ২৫ কোটি গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান

আপডেট সময় : ০৮:০৮:৩১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬