ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র নিলেন শ্রমিক নেতা আমিনুর রহমান (বাচ্চু)

স্টাফ রিপোর্টার | মোঃ আব্দুল আজিজ মিয়া
  • আপডেট সময় : ০৩:৩০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের (রেজি নং: রাজ-৩১৪) আসন্ন ত্রি-বার্ষিক নির্বাচনকে ঘিরে নির্বাচনী আমেজ ক্রমেই বাড়ছে। এরই ধারাবাহিকতায় সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন শ্রমিক নেতা আমিনুর রহমান (বাচ্চু)।

সম্প্রতি বুধবার ইউনিয়নের নির্বাচন কমিশনের কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় তাঁর সমর্থক, শুভাকাঙ্ক্ষী ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের শ্রমিকরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র সংগ্রহের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আমিনুর রহমান (বাচ্চু) বলেন, শ্রমিকদের অধিকার রক্ষা এবং একটি ঐক্যবদ্ধ, শক্তিশালী ও জবাবদিহিমূলক সংগঠন গড়ে তোলার লক্ষ্য নিয়েই তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি বিশ্বাস করেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে শ্রমিকরা তাঁদের প্রকৃত প্রতিনিধি নির্বাচিত করবেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে সংগঠনের বিভিন্ন দায়িত্ব পালন করতে গিয়ে শ্রমিকদের নানামুখী সমস্যা ও প্রত্যাশা সম্পর্কে তিনি প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করেছেন। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সংগঠনকে আরও কার্যকর, গতিশীল ও শ্রমিকবান্ধব প্রতিষ্ঠানে রূপ দিতে চান। নির্বাচিত হলে সদস্যদের কল্যাণ, সাংগঠনিক শৃঙ্খলা, পারস্পরিক সম্প্রীতি এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলেও তিনি জানান।

সংগঠনের তথ্য অনুযায়ী, আমিনুর রহমান (বাচ্চু) ২০০০ সালে সদস্য নম্বর-২৯২৯ হিসেবে কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সদস্যপদ গ্রহণ করেন। এরপর তিনি কুড়িগ্রাম মোটর শ্রমিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক, কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। প্রতিষ্ঠাতা ও আজীবন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল করিম মধুর মৃত্যুর পর প্রায় ১১ মাস ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে সংগঠনের কার্যক্রম পরিচালনা করেন।

আমিনুর রহমান (বাচ্চু) বলেন, শ্রমিকদের ভালোবাসা, আস্থা ও সমর্থনই তাঁর সবচেয়ে বড় শক্তি। তিনি সকল শ্রমিকের দোয়া ও সহযোগিতা কামনা করে বলেন, নির্বাচিত হলে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে থেকে সংগঠনের উন্নয়ন এবং শ্রমিকদের সার্বিক কল্যাণে কাজ করবেন।

উল্লেখ্য, আগামী ১৪ ই জুলাই ২০২৬ কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র সংগ্রহ, দাখিল ও যাচাই-বাছাইসহ বিভিন্ন নির্বাচনী কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ শ্রমিকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে এবং একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র নিলেন শ্রমিক নেতা আমিনুর রহমান (বাচ্চু)

আপডেট সময় : ০৩:৩০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬