ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

পুজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে ধর্মীয় প্রতিষ্ঠান পরিদর্শন কার্যক্রমে আজ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান পরিদর্শন

বিশ্বজিৎ চক্রবর্তী টাঙ্গাইল জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৫৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে

সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ধর্মীয় মূল্যবোধকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলা পুজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে আজ আলমনগর ইউনিয়নের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) গোপালপুর উপজেলা পুজা উদযাপন ফ্রন্ট টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার আলমনগর ইউনিয়নের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান পরিদর্শনকালে প্রতিনিধি দল বিভিন্ন মন্দির, স্মশান ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

পরিদর্শনকালে এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পুজা উদযাপন ফ্রন্টের সিনিয়র যুগ্ম আহবায়ক ও বাস মালিক সমিতির সভাপতি প্রবীর চন্দ্র চন্দ, গোপালপুর উপজেলা পুজা উদযাপন ফ্রন্টের আহবায়ক ও ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক অভিজিৎ দে নিন্টু, গোপালপুর উপজেলা পুজা উৎযাপন ফ্রন্টের সদস্য সচিব ও বিশিষ্ট ঠিকাদার প্রলয় কুমার কুন্ডু, সিনিয়র যুগ্ম আহবায়ক রনজিৎ কুমার ঘোষ, যুগ্ম আহবায়ক কবি ও সাংবাদিক বিশ্বজিৎ চক্রবর্তী, যুগ্ম আহবায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী গনেশ চন্দ্র পাল, সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী রামকৃষ্ণ সাহা, সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী বাঁধন সাহাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

গোপালপুর উপজেলা পুজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান পরিদর্শনের এই ধারাবাহিক কার্যক্রমে পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান পরিদর্শন করবেন।

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, সকল ধর্মের মানুষের সাথে সু-সম্পর্ক স্থাপন, সামাজিক ঐক্য সুসংহত করা এবং সকল ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ সহমর্মিতা ও সহযোগিতার পরিবেশ সৃষ্টির উপর গুরুত্বারোপ করে গোপালপুর উপজেলা পুজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ ইতিবাচক ও গঠনমূলক বিবৃতি প্রদান করেন।

গোপালপুর পুজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণে একটি শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় সমাজ গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও সম্প্রীতিমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

পরিদর্শনকালে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের পক্ষ থেকেও এই উদ্যোগকে স্বাগত জানানো হয় এবং নেতৃবৃন্দদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পুজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে ধর্মীয় প্রতিষ্ঠান পরিদর্শন কার্যক্রমে আজ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান পরিদর্শন

আপডেট সময় : ০৭:৫৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬