ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান

ভালুকায় হেরোইন-ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৮:২১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬ ৫০ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ভালুকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ গ্রাম হেরোইন ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, পুলিশ সুপার, ময়মনসিংহের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ময়মনসিংহের ওসি (দক্ষিণ)-এর নির্দেশনায় পরিচালিত অভিযানে বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত প্রায় ১০টায় ভালুকা মডেল থানার মাহমুদপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ সোহাগ মিয়া (৩৭), মোঃ আশরাফুল মিয়া (৩৪) ও মোঃ হৃদয় মিয়া (২৬)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫০ গ্রাম হেরোইন, যার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ টাকা এবং ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক মূল্য ৩৫ হাজার টাকা।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত সোহাগ মিয়ার বিরুদ্ধে পূর্বে ছয়টি এবং আশরাফুল মিয়ার বিরুদ্ধে একটি মামলা রয়েছে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডিবি পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। এ চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানিয়েছে, মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান ধারাবাহিকভাবে চলবে এবং জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভালুকায় হেরোইন-ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:০৮:২১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬