নওগাঁ জেলার মহাদেবপুরে পৃথক অভিযানে মাদক ও চোলাইমদসহ গ্রেফতার ২
- আপডেট সময় : ০৭:৩২:০৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে
পুলিশ সুপার, নওগাঁ মহোদয়ের দিকনির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে জেলার মহাদেবপুর থানার পুলিশ পৃথক তিনটি অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে ১০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ, ৯৫ লিটার চোলাইমদ তৈরির উপকরণ (জাওয়া), মাদক বিক্রির নগদ ১৩,৩০০ টাকা এবং ৪০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে মহাদেবপুর থানা এলাকায় মাদক নির্মূলে বিশেষ অভিযান পরিচালনা করে আসছে পুলিশ।
পৃথক অভিযানে উদ্ধার ও আটকের বিবরণ নিচে দেওয়া হলো: মাতাজিহাট তদন্তকেন্দ্রের অভিযান: মহাদেবপুর থানাধীন মাতাজিহাট পুলিশ তদন্তকেন্দ্রের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে রাইগা ইউনিয়নের আতুরা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ২০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি শহীদ (৩৮) কে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শহীদ আতুরা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
উত্তরগ্রাম দোহালী গ্রামের অভিযান: মহাদেবপুর থানার উত্তরগ্রাম দোহালী এলাকায় পরিচালিত অপর একটি অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়া আসামিদের বসতবাড়িতে তল্লাশি চালানো হয়।
অভিযানে পলাতক আসামি **সাধন চন্দ্র মন্ডল (৩৬) ও তাঁর স্ত্রী শ্যামলী রানী (৩২) এর বসতবাড়ি হতে ১০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ, ৯৫ লিটার চোলাইমদ তৈরির উপকরণ (জাওয়া/ওয়াশ) এবং মাদক বিক্রির নগদ ১৩,৩০০ টাকা উদ্ধার করা হয়। উভয়ের বাড়ি দোহালি শাখারীপাড়া এলাকায়। এ ঘটনায় পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
কুঞ্জবন এলাকার অভিযান: মহাদেবপুর থানার আরেকটি আভিযানিক দল কুঞ্জবন এলাকায় অভিযান চালিয়ে ২০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি নাহিদ মিয়া (২২) -কে গ্রেপ্তার করে। তিনি কুঞ্জবন গ্রামের মো. মুরাদ জামানের ছেলে। তাঁর বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
মহাদেবপুর থানা পুলিশ জানিয়েছে, জনস্বার্থে মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ সবসময় তৎপর রয়েছে।















