ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

উল্টো রথযাত্রায় ঠাকুরগাঁওয়ে হাজারো ভক্তের ঢল

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতা
  • আপডেট সময় : ০৭:৫৪:২৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬ ৭১ বার পড়া হয়েছে

শনিবার (২৫ জুলাই) ঠাকুরগাঁওয়ে ধর্মীয় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা। এ উপলক্ষে জেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার হিন্দু ধর্মাবলম্বী ভক্ত-অনুসারী অংশ নেন।

বর্ণাঢ্য শোভাযাত্রায় সুসজ্জিত রথ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ভক্তরা ভজন-সংকীর্তন, প্রার্থনা ও ধর্মীয় সঙ্গীতে অংশ নেন। রথযাত্রাকে ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং নারী, পুরুষ, শিশু ও প্রবীণসহ সব বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

আয়োজকরা জানান, উল্টো রথযাত্রা হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।
উৎসব শেষে ভক্তরা সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উল্টো রথযাত্রায় ঠাকুরগাঁওয়ে হাজারো ভক্তের ঢল

আপডেট সময় : ০৭:৫৪:২৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬