নওগাঁর নিয়ামতপুর থানা আকস্মিক পরিদর্শনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম
- আপডেট সময় : ০৭:৪৯:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে
জনসেবার মানোন্নয়ন ও পেশাদারিত্ব নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা।
নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম অদ্য নিয়ামতপুর থানা আকস্মিক পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি থানার সার্বিক কার্যক্রম, ডিউটি ব্যবস্থাপনা, মামলা তদন্তের অগ্রগতি, ওয়ারেন্ট তামিলের অবস্থা, মালখানা, অস্ত্রাগার, হাজতখানা, বিভিন্ন রেজিস্টার এবং প্রশাসনিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যালোচনা করেন।
এ সময় পুলিশ সুপার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি জনগণকে দ্রুত, আন্তরিক ও মানসম্মত পুলিশি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং সেবার মান আরও উন্নত করার নির্দেশ দেন।
পরে থানার অফিসার ও ফোর্সের সঙ্গে মতবিনিময়কালে তিনি পেশাদারিত্ব, সততা, শৃঙ্খলা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্কতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ প্রদান করেন।















