সংবাদ শিরোনাম ::
মন্দার জোতবাজার ব্রিজ থেকে পাঁজরভাঙ্গা হাট পর্যন্ত সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী
মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ০৭:৩১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে
নওগাঁর মান্দা উপজেলার জোতবাজার ব্রিজ থেকে পাঁজরভাঙ্গা হাট পর্যন্ত সড়কটির বর্তমান অবস্থা অত্যন্ত নাজুক। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কের বিভিন্ন স্থানের পিচ উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে প্রতিদিন যানবাহন চলাচল ও সাধারণ মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বিশেষ করে বর্ষাকালে গর্তগুলোতে পানি জমে থাকায় দুর্ঘটনার ঝুঁকি কয়েকগুণ বেড়ে যায়। স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও রোগী বহনকারী যানবাহন সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।
এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হোক। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব হয় এবং নিরাপদে চলাচল নিশ্চিত করা যায়।















