সংবাদ শিরোনাম ::
নওগাঁয় পরিবেশগত মানবাধিকার বিষয়ে সাংবাদিকদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ০৭:২০:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে
জলবায়ু পরিবর্তন, পরিবেশের অবক্ষয় ও মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে সঠিক প্রতিবেদন তৈরির লক্ষ্যে নওগাঁয় দুই দিনব্যাপী সংবাদকর্মী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
তারিখ ও স্থান: ২৬–২৭ জুলাই ২০২৬, আয়োজন রেস্তোরাঁ ও কম্যুনিটি সেন্টার, নওগাঁ।
অর্থায়ন ও বাস্তবায়নে: ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ্ বাংলাদেশ (অর্থায়ন), ডাসকো ফাউন্ডেশন – এনগেজ প্রকল্প (বাস্তবায়ন)।
অংশগ্রহণকারী: ২০ জন সংবাদকর্মী এবং ৫ জন কনটেন্ট ক্রিয়েটর।
মূল বিষয়বস্তু: পরিবেশগত মানবাধিকার, জলবায়ু পরিবর্তন, অনুসন্ধানী সাংবাদিকতা এবং সাংবাদিকতার আইনি নীতিমালা।
প্রশিক্ষকবৃন্দ: সহকারী অধ্যাপক আবুজার (নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয়), সারা খাতুন ও মনিরুজ্জামান (নেটজ্ বাংলাদেশ), এবং রুহুল আমিন (ডাসকো ফাউন্ডেশন)।















