ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাঁঠালিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত পুকুরের মাছ মরে যাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ ইউনিয়ন পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক ও রেলপথ অবরোধ পাবনায় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‌্যালি ও আলোচনা সভা মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর গ্রাম পুলিশের মহাসমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান নরসিংদীতে সন্ত্রাসী আবু লাল গ্রেফতার  লালপুরে  হ্যাকিং চক্রের ৩ সদস্য আটক, ৬ মোবাইল ফোন উদ্ধার জিয়ার আদর্শ ধারণ করে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে: কুমিল্লায় কৃষি মন্ত্রী বিপ্লব ও সংহতি দিবসে বিএনপি নেতার তোরণে ট্রাকের ধাক্কা, টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর

বাংলার জনতা, প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৩৫:২০ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে আগামী দু-একদিনের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।আর অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হতে পারে ১৫ থেকে ১৮ নভেম্বরের মধ্যে।
শনিবার (৭ নভেম্বর) রাতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, প্রাথমিকভাবে ৪ ডিসেম্বর মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। তবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশে দেরি হওয়ায় ওই তারিখে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না।
এ ছাড়া আগামী ১১ ডিসেম্বর ৫১তম বিসিএসের লিখিত পরীক্ষা থাকায় ১৮ ডিসেম্বর ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ভর্তি বিজ্ঞপ্তি ও আবেদনের সময়সূচি সম্পর্কে অধ্যাপক নাজমুল হোসেন বলেন, আগামী দু-একদিনের মধ্যেই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ১৫ থেকে ১৮ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হতে পারে।
এদিকে, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য আগামী ১ ডিসেম্বর পুনঃপরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এই পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ২০২৬-২৭ শিক্ষাবর্ষের মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর

আপডেট সময় : ০৯:৩৫:২০ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬