ঢাকা ০২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান

পটুয়াখালীতে ছাত্র নেতৃবৃন্দের আহ্বান: ‘২৪-এর গণঅভ্যুত্থানের লক্ষ্য পূরণে ঐক্যবদ্ধের ডাক।

মু,হেলাল আহম্মেদ(রিপন), পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০১:১৬:২৪ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪ ৩৭৩ বার পড়া হয়েছে

আজ পটুয়াখালী জেলার শিল্পকলা একাডেমি মিলনায়তনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের সাথে সাধারণ শিক্ষার্থীদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় জেলা ও বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সভায় দেশ গঠন, ঐক্য প্রতিষ্ঠা, এবং দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাস মোকাবেলার বিষয়ে আলোচনা করা হয়। শিক্ষার্থীরা রাষ্ট্র সংস্কারের বিভিন্ন দিক নিয়ে তাদের মতামত তুলে ধরেন।

আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সানজানা আফিফা অদিতি বলেন, “আমরা একটি সুসংগঠিত রাষ্ট্র পুনর্গঠন করতে চাই। দেশের বিভিন্ন সেক্টরে যে সমস্যাগুলো ছিলো সেগুলো এখন দূর করতে হবে।”

অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক রাইয়ান ফেরদৌস জোর দেন যে, ২০২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারের লক্ষ্য পূরণে সকলের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন।

আব্দুল হান্নান মাসুদ দেশবাসীর প্রতি আহ্বান জানান, “দেশবাসী যেমন দলমত নির্বিশেষে হাসিনাকে দমনের জন্য রাস্তায় নেমে এসেছিল, তেমনি রাষ্ট্রের পুনর্গঠন নিশ্চিত করতে নিজেদের জায়গা থেকে তারা যেন এখনও ঐক্যবদ্ধ থাকে।”

সভার আগে সকালে আন্দোলনের নেতৃবৃন্দ শহীদের কবর জিয়ারত করেন। সন্ধ্যায় তাদের পটুয়াখালী জেলার শহিদ পরিবারের সদস্যদের সাথে আরও একটি সভায় মিলিত হওয়ার কথা রয়েছে।

শিক্ষার্থীদের মধ্যে এই ধরনের আলোচনা সভা নিয়ে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে, যা দেশের ভবিষ্যৎ নিয়ে তাদের আগ্রহ ও প্রতিশ্রুতির প্রতিফলন ঘটবে বলে ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পটুয়াখালীতে ছাত্র নেতৃবৃন্দের আহ্বান: ‘২৪-এর গণঅভ্যুত্থানের লক্ষ্য পূরণে ঐক্যবদ্ধের ডাক।

আপডেট সময় : ০১:১৬:২৪ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪