ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২০ কোটি ৫০ লাখ টাকা প্রদান

অনলাইন ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৫৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ ৩৪৭ বার পড়া হয়েছে

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ জেলাসমূহে দুর্দশাগ্রস্থ জনগণকে মানবিক সহায়তা প্রদানের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের স্বেচ্ছায় প্রদত্ত একদিনের বেতনের সমপরিমাণ অর্থের অংশ হিসেবে ২০ কোটি ৫০ লাখ টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দেওয়া হয়েছে।

আজ ১৯ কোটি টাকার চেক হস্তান্তর করা হয়। এর আগে ২৭ আগস্ট এক কোটি ৫০ লাখ টাকার চেক প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে হস্তান্তর করা হয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার আজ বাংলাদেশ সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীকের নিকট ১৯ কোটি টাকার চেক হস্তান্তর করেন। প্রধান উপদেষ্টার পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নিজ কার্যালয়ে অনুদানের চেক গ্রহণ করেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আব্দুল হাকিম এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বন্যা দুর্গত জেলাসমূহের কর্মকর্তা-কর্মচারীদের বাদ দিয়ে এবং মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর এবং সংস্থার ১৬ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের বাদ দিয়ে একদিনের বেতনের সমপরিমাণ অর্থ ২০ কোটি ৫০ লাখ টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২০ কোটি ৫০ লাখ টাকা প্রদান

আপডেট সময় : ০৩:৫৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪