সংবাদ শিরোনাম ::
পাবনা বেড়ায় বিনামূল্যে বীজ সার সহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ
বেড়া প্রতিনিধিঃ
- আপডেট সময় : ১১:৩৩:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ ৩৩৩ বার পড়া হয়েছে
বেড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৪-২৫ অর্বছরে প্রণোদনা কর্সূচীর আওতায় খরিপ-২/২৪ মওসুমে মাসকালাই, গ্রীস্মকালীন পেঁয়াজ আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ৬০০ কৃষকের মঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও কৃষি উপকরণ বিতরণ করা হয়।
বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশেদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশন্র ভূমি সাদিয়া সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত কবীর, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ নূরে আলম বাপ্পি, আর.ডি.ও মোঃ আব্দুল ওহাব প্রমূখ














