ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

টাঙ্গাইল মধুপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কর্নেল আজাদ এর মতবিনিময় সভা

আঃ হামিদ, মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৪:৩৯:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ৩৪৯ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন মির্জাবাড়ি ইউনিয়নের ফাজিলপুর এলাকার আজাদ স্পোর্টিং ক্লাব মাঠে অনুষ্ঠিতব্য অবসরপ্রাপ্ত লেঃ কর্নেল আসাদুল ইসলাম আজাদ এর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(২০ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় ফাজিলপুর আজাদ স্পোর্টিং ক্লাব মাঠে, মির্জাবাড়ী ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের সাথে মতবিনিময় করেন, টাঙ্গাইল -১ (মধুপুর-ধানবাড়ী) আসনের বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী অবসরপ্রাপ্ত লেঃ কর্নেল আসাদুল ইসলাম আজাদ।

ফাজিলপুরে তার নিজ এলাকায় প্রতিষ্ঠিত আজাদ স্পোর্টিং ক্লাবের ফুটবল মাঠে এ নির্বাচনী মতবিনিময় সভায় বিকেল ৩ টা থেকেই “আজাদ ভাই  এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে” এই শ্লোগানে শ্লোগানে প্রতিধ্বনিত হয়ে চারিদিক থেকে মিছিল নিয়ে আসতে থাকে হাজারো মানুষ। বিকাল ৪ টার মধ্যে হাজার হাজার মানুষের আগমনে উক্ত মাঠ কানায় কানায় ভরে যায়। সর্বসাধারনের শতস্ফুর্ত উপস্থিতিতে ফুটবল খেলার বিশাল মাঠটি জনস্রোতে পরিনত হয়।

এ সময় আজাদ স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা অবসরপ্রাপ্ত লেঃ কর্নেল আসাদুল ইসলাম আজাদ বলেন, আপনাদের শতস্ফুর্ত উপস্থিতি দেখে আমার বুকটা ভরে গেছে। আপনারা যদি আমার পাশে থাকেন এবং সামনের দিকে এগিয়ে যেতে উৎসাহ প্রদান করেন, তাহলে আমি মধুপুর-ধনবাড়ী আসন থেকে বিএনপির প্রার্থী হিসাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহন করতে চাই।

তিনি আরও জানান, আমার এলাকা ও ইউনিয়নবাসীর মতামতের জন্যই আজকের এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। এসময় মির্জাবাড়ী ইউনিয়নের সর্বস্তরের জনগণ ও আশপাশের এলাকার লোকজন এ মতবিনিময় সভায় উপস্থিত থেকে তাকে নির্বাচনে অংশ গ্রহনের জন্য সম্মতি প্রদান করেন।
মধুপুরের কৃতি সন্তান অবসরপ্রাপ্ত লেঃ কর্নেল আসাদুল ইসলাম আজাদের এ মতবিনিময় সভায় উপস্থিত সর্বস্তরের জনসাধারণ তার নির্বাচনে সকল সহযোগিতা করবেন বলে প্রতিশ্রুতি দেন।

কর্ণেল আজাদ বলেন, আমি যে যুদ্ধে যাই সে যুদ্ধ থেকে সহজেই ফিরে আসি না। আপনারা আমার পাশে থাকলে আপনাদের সাথে নিয়ে এ যুদ্ধে আমি জয়ী হবো ইনশাআল্লাহ। তারেক রহমান যদি আমাকে নমিনেশন দেয় তাহলে আমি নির্বাচন করবো, আর যদি দলের অন্য কাউকে দেয় তাহলে আমি আপনাদের সাথে নিয়ে তার জন্য কাজ করে যাবো।

উক্ত মতবিনিময় সভায় অত্র ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, মধুপুর ও ধনবাড়ি বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

টাঙ্গাইল মধুপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কর্নেল আজাদ এর মতবিনিময় সভা

আপডেট সময় : ০৪:৩৯:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪