পাবনা সাঁথিয়ার বোয়াইলমারী কামিল মাদ্রাসায় বিধি বহির্ভূত অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নিয়োগে অভিযোগ
- আপডেট সময় : ১২:০১:২৭ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪ ৩২৩ বার পড়া হয়েছে
পাবনা সাঁথিয়া উপজেলার বোয়াইলমারী কামিল মাদ্রাসায় বিধি বহির্ভূতভাবে আবু হানিফকে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নিয়োগ দেওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে।
জেলা প্রশাসক ও সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ সুত্রে জানা যায়, মাদ্রাসার অধ্যক্ষ পদ শুন্য হলে বিধি মোতাবেক উপাধ্যক্ষ আবু হানিফ কে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)পদে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে তিনি অধ্যক্ষ পদে বিধি মোতাবেক আবেদন করায় সিনিয়র সহকারী অধ্যাপক (বাংলা) জয়নুল আবেদীন রানা অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পায়।
উল্লেখ্য উপাধ্যক্ষ আবু হানিফ দীর্ঘ ১৮ বছর ধরে হজ্জ ব্যবসা করে আসছে। ছুটি না নিয়ে হজ্ব ব্যবসায় যাওয়াসহ বিভিন্ন কারনে তিনি দুই বার সাময়িক বহিস্কার হয়েছিলেন এবং দুই বারই তিনি ৩০০/- টাকার স্ট্যাম্পে অঙ্গিকার নামা দিয়েছেন যে, কর্তৃপক্ষ বা গভর্ণিং বডি অনুমতি ব্যতিত হজ্ব ব্যবসার সাথে সম্পৃক্ত থাকবেন না বা হজ্ব ব্যবসা করবেন না। অথচ তিনি ওই বছরই ছুটি না নিয়ে হজ্ব ব্যবসায় যান। হজ্ব থেকে ফিরে এসে গভর্ণিং বডির সদস্যদের লক্ষ লক্ষ টাকার বিনিময়ে ম্যানেজ করে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কে ছুটি ব্যবস্থার জন্য বল প্রয়োগ করতে থাকেন। বিধি মোতাবেক উপাধ্যক্ষ ছুটি না পাওয়ায় এবং ছুটির ব্যবস্থা না করায় গভর্ণিং বডির প্রভাবশালী সদস্যরা বিধি বহির্ভূত – অন্যায় ও জোরপুর্বক জয়নুল আবেদীন রানাকে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) পদ হতে সরিয়ে সহকারী অধ্যাপক (আরবী) জয়নুল আবেদীন দুলাল কে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ দেন। উপাধ্যক্ষ তার সময়ও বিনা অনুমতিতে হজ্ব ব্যবসায় জান। হজ্ব হতে এসে সেই প্রভাবশালীদের একইভাবে বিশেষ ব্যবস্থাপনায় ম্যানেজ করে ছুটির ব্যবস্থা করতে বলেন। অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ছুটি না দেওয়ায় তাকেও একইভাবে সরিয়ে অন্যায় ও বিধি বহির্ভূতভাবে উপাধ্যক্ষ আবু হানিফ কে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ দেন গভর্ণিং বডি। উপাধ্যক্ষের এ নিয়োগ ইসলামি আরবী বিশ্ববিদ্যালয় প্রবিধান ২০২৩ (সংশোধিত) নীতিমালা ১২(ক) এর উপধারা(৩) মোতাকে সম্পূর্ণ বিধিবহির্ভূত ও অবৈধ ।
পদ পরিবর্তনের পর মাদ্রাসার সভাপতি নির্বাচিত হন উপজেলা নির্বাহী অফিসার। নিয়োগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)কে আগের কমিটি নিয়োগ দিয়েছে।আমি নতুন কমিটি নিয়ে বসেছিলাম। দ্রুতই বিষয়টি সমাধান হবে।















