ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান ৩ কোটি টাকার ৮টি ব্রিজের কাজে অনিয়ম, ২ বছরেও শেষ হয়নি,তদন্তের কথা বলেন জেলা প্রশাসক বর্ণাঢ্য আয়োজনে রুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬ উদযাপিত সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

পাবনা জেলা কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত

আব্দুল কাইউম (তমাল তরু)
  • আপডেট সময় : ০৩:১৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪ ৩৪২ বার পড়া হয়েছে

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি, পাবনা এর আয়োজনে রবি ২০২৪-২৫ মৌসুমের কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য জেলা কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০ টায় খামারবাড়ি প্রশিক্ষণ হলে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাবনা’র উপপরিচালক কৃষিবিদ ড. মোঃ জামাল উদ্দীন।

সভায় বিগত খরিপ-২/২০২৪-২৫ মৌসুমের কৃষি কার্যক্রম কর্মপরিকল্পনা পর্যালোচনা ও অনুমোদন করা হয়। সভায় প্রতিষ্ঠানভিত্তিক আলোচনায় প্রযুক্তি বিস্তারে প্রদর্শনী বাস্তবায়নে সকল গবেষণা প্রতিষ্ঠানকে উপজেলার সাথে সমন্বয় সাধন; পুষ্টি নিরাপত্তায় জিংক ও আয়রনসমৃদ্ধ জাতের ফসল ধান ও বারি মসুর ৮ এর চাষাবাদ বাড়ানো; ভেজাল ও অনুন্নতমানের বীজ বিক্রয় রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবস্থা নেওয়া; মাটি পরীক্ষার মাধ্যমে সঠিক সার সুপারিশ প্রদানের জন্য নমুনা সংগ্রহ করে মৃত্তিকা গষেণাগারে প্রেরণ; সার মজুদ ও সরবরাহ নিশ্চিতে নিয়মিত বাজার মনিটরিং; কৃষি তথ্য ও প্রযুক্তি বিস্তারে প্রতি ব্লকে ২০ জন করে কৃষিকথা গ্রাহক তৈরি, প্রতি মাসে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত সংবাদ ও আগামী মাসে নির্মিতব্য ভিডিও এর তথ্য সরবরাহে সহায়তা প্রদান; চলতি আমন মৌসুমে রোগ ও পোকামাকড়ের আক্রমণ থেকে ফসল রক্ষায় প্রয়োজনীয় পরামর্শ প্রদানসহ অন্যান্য বিষয়ে আলোচনা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা ও বিগত খরিপ-২/২০২৪-২৫ মৌসুমের কৃষি কার্যক্রম কর্মপরিকল্পনা রেজুলেশন পাঠ করেন অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ মোঃ রোকনুজ্জামান।

অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনা’র জেলা/উপজেলা পর্যায়ের কর্মকর্তা, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, বিএসআরআই, এসসিএ, বিএডিসি (বীজ বিপনন ও ক্ষুদ্র সেচ), বিজেআরআই, এসআরডিআই, ডাল গবেষণা কেন্দ্র, তুলা উন্নয়ন বোর্ড, বারি(ওএফআরডি), ব্রি, বিনা, বিএসআরআই, আঞ্চলিক গম ও ভূট্টা গবেষণা কেন্দ্র, কৃষি তথ্য সার্ভিস, কৃষি বিপনন অধিদপ্তর, বিসিআইসি সার ডিলার প্রতিনিধি, কীটনাশক ডিলার প্রতিনিধি, বীজ ডিলার প্রতিনিধি, কৃষক প্রতিনিধিসহ ৪০ জন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাবনা জেলা কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:১৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪