সংবাদ শিরোনাম ::
পাবনায় ডা.শফিকুর রহমানের আগমন উপলক্ষে সাঁথিয়ায় জামায়াতের স্বাগত মিছিল
ফারুক হোসেন, সাঁথিয়া পাবনা থেকেঃ
- আপডেট সময় : ০১:৫৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪ ৩৭১ বার পড়া হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের পাবনায় আগমন উপলক্ষে স্বাগত মিছিল করেছে সাঁথিয়া পৌর জামায়াত । ২৮ সেপ্টেম্বর তিনি পাবনায় আসবেন।
ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে শুক্রবার (২৭) সেপ্টেম্বর টর্নেডো গ্রুপের সভাপতি বকুল হোসেনের নেতৃত্বে জামায়াতের স্বাগত মিছিল হয়েছে। সাঁথিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু করে সাঁথিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে এসে মিছিলটি শেষ হয়।
স্বাগত মিছিলে উপস্থিত ছিলেন জামায়াত নেতা আব্দুল কদ্দুস, সাঁথিয়া পৌরসভার আমির আব্দুল গফুর, নজরুল ইসলাম প্রমুখ।













