সংবাদ শিরোনাম ::
পাবনা আনন্দ টিভির জেলা প্রতিনিধির গ্রামের বাড়ি দুর্ধর্ষ চুরি।
বিশেষ প্রতিনিধি
- আপডেট সময় : ০৫:০৬:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪ ৪০৭ বার পড়া হয়েছে
বুধবার (১৭-০১-২০২৪) রাতে পাবনা আনন্দ টিভির জেলা প্রতিনিধি সেলিম মোর্শেদ রানার গ্রামের বাড়ির চারটি ঘরের ছয়টি তালা ভেঙে দুর্ধর্ষ চুরি হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায় চারটি ঘরের ছয়টি শয়ন কক্ষের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে দুটি ট্যাংক ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার সহ প্রায় পাঁচ ছয় লক্ষ টাকার মালামাল চুরি করে করেছে ।
এ বিষয়ে সুজানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন বলেন খবর পেয়ে আমি সহ আমার সোস্ ঘটনা স্থানে গিয়েছি, এটা খুব দুঃখজনক ঘটনা, লিখিত অভিযোগ পেয়েছি, যারাই এই চুরির সঙ্গে জড়িত থাক না কেন, তাদের দ্রুতই আইনের আওতায় আনা হবে।
















