ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে এশিয়ান টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- আপডেট সময় : ০৫:২৭:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪ ৩৬৬ বার পড়া হয়েছে
ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এশিয়ান টেলিভিশনের এগারোতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আলোচনাসভা,কেক কেটে মিষ্টিমুখ করণ ও বর্ণাঢ্য র্যালী আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঈশ্বরদী পৌর মেয়র ও পৌরআওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসাহক আলী মালিথা, টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন, এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হারুনুর রশিদ সিআইপি। ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাব, ঈশ্বরদী টিভি জার্ণালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় সাংগঠনিক সচীব তৌহিদ আক্তার পান্নার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম,ঈশ্বরদী উপজেলা নির্বাচন অফিসার আশরাফুল হক, পাকশী ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক রুহুল আমিন, সহকারী পোস্ট মাস্টার জেনারেল অবসর রাজশাহী, কেএম, শরীফ পান্না, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক রফিকুল ইসলাম। ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও এশিয়ান টেলিভিশনের ঈশ্বরদী প্রতিনিধি বিপুল জোয়ার্দার শুভেচ্ছা বক্তব্য দেন। আরো বক্তব্য রাখেন এসডি টেলিভিশনে ঈশ্বরদী পণতিনিধি ও ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মামুনুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক ইউসুফ মাহমুদের সঞ্চালনায় এছাড়াও বক্তব্য দেন, জাকিউল মওলা জিয়া, এএসএম,আসলাম উদ্দিন, আইসিএনের অণ্যতম কর্ণধার সাজেদুর রহমান জিতু, লিংকন, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান, মোমিনুর রহমানসহ স্থানীয় ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
















