ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান

পাবনায় ওষুধ ব্যবসায়ীদের সাথে প্রশাসন, সাংবাদিকদের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার :
  • আপডেট সময় : ০২:৪৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪ ৪৪০ বার পড়া হয়েছে
আসন্ন রমজান উপলক্ষ্যে নিত্যপণ্যের সাথে জীবন রক্ষাকারী ওষুধ ন্যায্যমূল্যে বিক্রি এবং নকল, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি না করা বিষয়ে পাবনায় আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রæয়ারি) দুপুরে পাবনা চেম্বার অব কমার্স মিলনায়তনে এই আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে সভায় বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নেতৃবৃন্দ, ওষুধ ব্যবসায়ী, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, চেম্বার নেতৃবৃন্দ ও সাংবাদিকরা অংশ নেন।
পাবনা চেম্বার অব কমার্সের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন, কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) পাবনা জেলার সভাপতি এবিএম ফজলুর রহমান, এনএসআই পাবনার উপ-পরিচালক কামরুল হাসান, বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) পাবনা জেলা শাখার সভাপতি আলহাজ এএফএম হুমায়ুন কবির খোকন, সিনিয়র সহ-সভাপতি সাইদুর রশিদ খান পিন্টু, সহ-সভাপতি তারেক ইবনে আনসার।
চেম্বারের পরিচালক মাসুদুর রহমান মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, পাবনা প্রেসক্লাবের সহ সভাপতি শহিদুর রহমান শহিদ, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, একুশে টিভি ও মানব জমিন প্রতিনিধি রাজিউর রহমান রুমী, পাবনা রিপোটার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, ডেইলি স্টারের নিজস্ব প্রতিবেদক আহমেদ হুমায়ুন কবির তপু, সাংবাদিক শাহীন রহমান, এস এম আলম, মুস্তাফিজুর রহমান রাসেল প্রমুখ।
সভায় জীবন রক্ষাকারী ওষুধ সাধারণ ক্রেতাদের কাছে স্বল্পমূল্যে বিক্রির জন্য ব্যবসায়ীদের কাছে অনুরোধ করা হয়। ব্যবসায়ীরা সরকার নির্ধারিত নীতিমালা ও মূল্য তালিকা অনুসারে ক্রেতাদের কাছে নকল ও ভেজাল মুক্ত ওষুধ বিক্রির প্রতিশ্রুতি ব্যক্ত করেন। একইসাথে চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া এন্টিবায়োটিক ওষুধ বিক্রি না করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়। নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করলে সেই ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাবনায় ওষুধ ব্যবসায়ীদের সাথে প্রশাসন, সাংবাদিকদের মতবিনিময় সভা

আপডেট সময় : ০২:৪৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪