ঢাকা ১২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর

রাজশাহী প্রতিনিধি :-
  • আপডেট সময় : ০২:১৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪ ৩৫৭ বার পড়া হয়েছে

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) জনাব ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। সোমবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে নগর ভবনের সচিব দপ্তরে আনুষ্ঠানিকভাবে যোগদান করে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এরপর নগর ভবনের ১ম থেকে ১০ম তলা পর্যন্ত ক্ষতিগ্রস্থ কক্ষগুলো পরিদর্শন করেন।

এ সময় রাসিক প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, দায়িত্ব নেয়ার আমার প্রথম কাজ হচ্ছে সিটি কর্পোরেশনের মৌলিক যে কাজগুলো দ্রুততম সময়ের মধ্যে সচল করা, যাতে নাগরিক ভোগান্তি না হয়। পাশাপাশি স্বল্প মেয়াদী, মধ্যম মেয়াদি এবং দীর্ঘ মেয়াদী কাজ করা হবে। কাল কর্পোরেশনের কর্মকর্তাদের সাথে কথা বলে বাকি কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে।

এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব মোঃ মোবারক হোসেন, প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সাহেল মোঃ নূর-ঈ-সাঈদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) আহম্মেদ আল মঈন পরাগসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর

আপডেট সময় : ০২:১৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪