অতিরিক্ত বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারে মহাদেবপুর সদর ইউপি চেয়ারম্যানের উদ্যোগ
- আপডেট সময় : ০৮:৩২:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে
টানা অতিরিক্ত বৃষ্টিতে নওগাঁর মহাদেবপুর সদর ইউনিয়নের বিভিন্ন সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় সাধারণ মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করে। জনদুর্ভোগ লাঘবে দ্রুত উদ্যোগ নিয়ে ক্ষতিগ্রস্ত সড়কের বিভিন্ন স্থানে ইট ও রাবিশ ফেলে জরুরি ভিত্তিতে সংস্কার কাজ পরিচালনা করেছেন মহাদেবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাঈদ হাসান।
স্থানীয়দের চলাচল নির্বিঘ্ন রাখতে চেয়ারম্যানের তত্ত্বাবধানে এ সংস্কার কাজ বাস্তবায়ন করা হয়। এতে পথচারী, শিক্ষার্থী, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের যাতায়াতে স্বস্তি ফিরেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, অতিবৃষ্টির কারণে সড়কগুলো কাদাময় ও চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল। দ্রুত সময়ের মধ্যে চেয়ারম্যানের এই উদ্যোগ জনদুর্ভোগ অনেকাংশে কমিয়েছে। তারা এ সময়োপযোগী পদক্ষেপের জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সাঈদ হাসানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এ বিষয়ে চেয়ারম্যান মোঃ সাঈদ হাসান বলেন, “জনগণের দুর্ভোগ কমানোই আমাদের দায়িত্ব। অতিবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত সড়কগুলো পর্যায়ক্রমে সংস্কার করা হচ্ছে এবং চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে।















