ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

অবৈধ পলিথিন বন্ধে নওগাঁয় দুই প্রতিষ্ঠানে জরিমানা ও বাজারে লিফলেট বিতরণ

নওগাঁ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৪৭:০৫ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪ ৩৭২ বার পড়া হয়েছে

নওগাঁ জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম রেজা সজীবের নেতৃত্বে বুধবার (০২ অক্টোবর) বেলা সাড়ে ৩ টার দিকে নওগাঁ শহরের পুরাতন মাছ বাজারে অবৈধ পলিথিনের বিরুদ্ধে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্টে দত্ত ট্রেডার্স ও জননী পেপার হাউজ নামক দুটি প্রতিষ্ঠানকে সতর্কতামূলকভাবে ২০০ টাকা করে মোট ৪০০ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। ভবিষ্যতে অবৈধ পলিথিন ব্যবহার না করার জন্য উক্ত দুই প্রতিষ্ঠানসহ বাজারের অন্যান্য প্রতিষ্ঠানে সতর্ক করা হয় এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এছাড়া উক্ত মোবাইল কোর্ট শুরুর আগে শহরের বাজার মার্কেট ও পৌর কাঁচা বাজারে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং দোকানদারদেরকে সতর্ক করা হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাজমুল হোসাইন। জেলা পুলিশ নাওগাঁর একটি চৌকস দল মোবাইল কোর্টে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।

অবৈধ পলিথিনের বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সহকারী পরিচালক জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অবৈধ পলিথিন বন্ধে নওগাঁয় দুই প্রতিষ্ঠানে জরিমানা ও বাজারে লিফলেট বিতরণ

আপডেট সময় : ০৩:৪৭:০৫ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪