আরডিএ চেয়ারম্যানের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:২৩:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ৯০ বার পড়া হয়েছে
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)-এর চেয়ারম্যানের সঙ্গে রাজশাহী আরডিএ কতৃক পূর্ণবাসিত ও ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে বুধবার( ২৪ জুন) বিকেলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আরডিএ মার্কেটের উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের প্রসার, অবকাঠামোগত উন্নয়ন এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
সভায় ব্যবসায়ী নেতারা নগরীর পরিকল্পিত উন্নয়ন, যানজট নিরসন, বাজার ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।
এ সময় আরডিএ চেয়ারম্যান জনাব আবুল কালাম আজাদ সুইট ব্যবসায়ী নেতৃবৃন্দের মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে রাজশাহীর টেকসই ও পরিকল্পিত উন্নয়নে কাজ করার আশ্বাস দেন।
তিনি বলেন, রাজশাহীকে একটি আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে ব্যবসায়ী সমাজের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সকল অংশীজনের মতামতকে গুরুত্ব দিয়ে কাজ করা হবে।
মতবিনিময় সভায় রাজশাহী আরডিএ ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, আরডিএর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভা শেষে অংশগ্রহণকারীরা রাজশাহীর সার্বিক উন্নয়নে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
















