ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

ঈশ্বরদী রেলওয়ে জংশনে নারীর শরীরে লুকানো ৭৬ বোতল কোডিন সিরাপ উদ্ধার, আটক ১

সুমাইয়া সুলতানা হ্যাপী, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৮:০৯:২৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ৯৪ বার পড়া হয়েছে

পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে অভিযান চালিয়ে এক নারীর শরীরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭৬ বোতল কোডিনযুক্ত এসকাফ (ESkuf) ও উইংস (WINGS) সিরাপ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

বুধবার (২৪ জুন) রাত প্রায় ১২টা ৫৫ মিনিটে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্ম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক নারী মোছা. নাজমা খাতুন (৪৫)। তিনি দামুড়হুদা উপজেলা উপজেলার ছোট দূর্গাপতিলা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে খুলনাগামী অন্তনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনে নিরাপত্তামূলক ডিউটির সময় সন্দেহজনক আচরণ দেখে নাজমা খাতুনকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে ট্রেন থেকে নামিয়ে নারী পুলিশের সহায়তায় তল্লাশি চালানো হয়।

তল্লাশির এক পর্যায়ে তার ভ্যানিটি ব্যাগ থেকে ৩২ বোতল এবং শরীরের সঙ্গে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা আরও ৪৪ বোতলসহ মোট ৭৬ বোতল কোডিনযুক্ত সিরাপ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ২৮ হাজার টাকা।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈশ্বরদী রেলওয়ে জংশনে নারীর শরীরে লুকানো ৭৬ বোতল কোডিন সিরাপ উদ্ধার, আটক ১

আপডেট সময় : ০৮:০৯:২৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬