একতা বাজার নবজাগরণ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি
- আপডেট সময় : ০৩:০৩:১৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন একতা বাজার নবজাগরণ সংগঠনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি, আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা আমিনুর রসুল সেলিম। সঞ্চালনা করেন সংগঠনের সদস্য নোমান। প্রধান অতিথি ছিলেন চরকাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম কিবরিয়া বিএসসি।
প্রধান অতিথির বক্তব্যে গোলাম কিবরিয়া বলেন, সমাজকে সুন্দর, মানবিক ও বাসযোগ্য করে তুলতে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি পরিবেশ সংরক্ষণে তরুণদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। তিনি সংগঠনের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সেকান্তর কন্ট্রাক্টর, চরকাঁকড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সালা উদ্দিন কামরুল, মোহাম্মদিয়া ইসলামিয়া আলিয়া মাদ্রাসার শিক্ষক আবু নাছের, একতা বাজার যুব উন্নয়ন সংস্থার সভাপতি একরামুল হক মিলন, সংগঠনের সহ-সভাপতি আবুল হোসেন পলাশ, সাধারণ সম্পাদক রহমত উল্যাহ সোহেল, সাধারণ সম্পাদক নুর উদ্দিন, পরিচালক রফিকুল ইসলাম রাকিব, এমরান হোসেন নোমান, যুবরাজ, দেলোয়ার হোসেন রাসেলসহ সংগঠনের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে একতা বাজার নবজাগরণ সংগঠন অসহায় মানুষের আর্থিক সহায়তা, অসচ্ছল পরিবারের মেয়েদের বিয়েতে সহযোগিতা, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, শীতবস্ত্র বিতরণ, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম এবং সামাজিক সচেতনতামূলক নানা উদ্যোগ বাস্তবায়ন করে আসছে। ভবিষ্যতে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সংগঠন সূত্রে জানা গেছে, ২০২৪ সালে প্রতিষ্ঠিত সংগঠনটির বর্তমানে প্রায় ২০০ সদস্য রয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।















