এমপি মোস্তাফিজুর রহমানের নির্দেশনায় বন্যার্তদের পাশে পোরশা উপজেলা মৎস্যজীবী দল
- আপডেট সময় : ০৩:০৪:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ১০৬ বার পড়া হয়েছে
(পোরশা, সাপাহার ও নিয়ামতপুর) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ মোস্তাফিজুর রহমানের নির্দেশনায় বন্যাকবলিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন পোরশা উপজেলা মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ।
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও মানবিক সংকটে থাকা পরিবারের খোঁজখবর নিয়ে তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন পোরশা উপজেলা মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিন্টু রহমান।
সহায়তা প্রদানকালে নেতৃবৃন্দ বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে অন্তত কিছুটা স্বস্তি পায়, সে লক্ষ্যেই এই সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
তারা আরও বলেন, মাননীয় সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমানের নির্দেশনা ও অনুপ্রেরণায় মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে তাদের প্রয়োজন অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা চলমান থাকবে।
এ সময় তারা সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠন এবং স্বেচ্ছাসেবীদের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দ্রুত পুনর্বাসন এবং প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
স্থানীয় বাসিন্দারা এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্যোগের সময় এ ধরনের সহায়তা ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করে এবং তাদের মাঝে নতুন আশার সঞ্চার করে।
















