ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

ওসমানীনগরে জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় উন্নয়ন অব্যাহত থাকবে — হুমায়ুন কবির

ওসমানীনগর, প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:৫০:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬ ৮৭ বার পড়া হয়েছে

ইনশাআল্লাহ, জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় ওসমানীনগরে উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে। জনগণের কল্যাণে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল করা হবে এবং এলাকার অবকাঠামো, শিক্ষা, যোগাযোগ ও সামাজিক উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। সিলেটের ওসমানীনগর উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির উদ্বোধন ও সামাজিক কার্যক্রমে অংশ নিয়ে এসব কথা বলেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব এবং মাননীয় পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

শনিবার সকাল ১১টায় ওসমানীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে উপজেলার আটটি ইউনিয়নের অসহায় ও দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, সরকার দেশের প্রতিটি অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। ওসমানীনগরের উন্নয়নেও এই ধারাবাহিকতা বজায় থাকবে।

পরে দুপুর ১টায় উমরপুর ইউনিয়নের লামা ইসপুর গ্রামের আলাউর রহমান শান্তের বাড়ির সিসি ঢালাই রাস্তার উদ্বোধন করেন তিনি। এরপর একই ইউনিয়নের মোল্লাপাড়া আব্দু মিয়া কলেজ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

তিনি বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। উন্নয়নের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা করতে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ইমরান আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা, বৃহত্তর বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দাল মিয়া, তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট রাজনীতিবিদ এমরান রব্বানী, উপজেলা ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া, সৈয়দ এনায়েত, শাহ জাহাঙ্গীর, কামাল আহমদ পারভেজ, সেলিম আহমদ, উমরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল রউফ, সৈয়দ বাবুল মিয়া, আলাউর রহমান শান্ত, যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা জয়নাল মিয়া, এনাম পীর, মানিক মিয়া, তোফায়েল আহমদসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত সাধারণ মানুষ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। দিনব্যাপী বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি ও সামাজিক কার্যক্রমে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ওসমানীনগরে জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় উন্নয়ন অব্যাহত থাকবে — হুমায়ুন কবির

আপডেট সময় : ০৪:৫০:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬