ঢাকা ০২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান

কারিতাস বাংলাদেশ কেন্দ্রীয় অফিস থেকে এবং সিলেট ডায়োসিসের মহামান্য বিশপ ও আঞ্চলিক পরিচালকসহ জামালগঞ্জে পরিদর্শন

আমির হোসেন হৃদয় সুনামগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:২৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ৬১ বার পড়া হয়েছে

২৭ জুলাই ২০২৬ ইং তারিখে কারিতাস বাংলাদেশ সিলেট ডায়োসিসের মাননীয় বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ মহোদয়ের উপস্থিতিতে কারিতাস বাংলাদেশ সিলেট অঞ্চলের ELSRP প্রকল্পের আওতায় একটি গুরুত্বপূর্ণ মাঠ পরিদর্শন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কারিতাস বাংলাদেশ সিলেট অঞ্চলের মাননীয় আঞ্চলিক পরিচালক মিঃ বনিফাস খংলা, কারিতাস বাংলাদেশ কেন্দ্রীয় অফিসের হেড অব (DM) মিঃ এলেক্স ত্রিপুর, মিঃ সিলটন ত্রিপুরা, মিঃ পাপ্পু রোজারিও, জনাব আব্দুল্লাহ আল মামুন, সিলেট অঞ্চলের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা (রিজিওনাল মনিটর)মিঃ ডেন্সিল পডুয়েং এবং ELSRP প্রকল্পের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

পরিদর্শনকালে  সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার ৩ নং ফেনারবাগ ইউনিয়নের শান্তিপুর, ছয়য়ারা ও বিনাজোড়া গ্রাম পরিদর্শন করেন। মূল উদ্দেশ্য ছিল প্রকল্পের চলমান কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করা এবং স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে তাদের বাস্তব অভিজ্ঞতা ও চাহিদা সম্পর্কে অবগত হওয়া।
গ্রাম পরিদর্শনের সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে দুর্যোগ ঝুঁকিহ্রাস বিষয়ক বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় বন্যা, জলবায়ু পরিবর্তনের প্রভাব, আগাম প্রস্তুতি, নিরাপদ আশ্রয়, জরুরি সাড়া প্রদান, জীবিকা সুরক্ষা এবং  সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরা হয়।

মাননীয় বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ মহোদয় জনগণের অংশ গ্রহণমূলক উদ্যোগের গুরুত্ব তুলে ধরে দুর্যোগ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। ভবিষ্যতে আরও কার্যকর ও টেকসই দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন। মাঠ পরিদর্শন শেষে উপস্থিত সকলেই আশা প্রকাশ করেন যে, ELSRP প্রকল্পের কার্যক্রম স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন, দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি এবং একটি নিরাপদ ও সহনশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কারিতাস বাংলাদেশ কেন্দ্রীয় অফিস থেকে এবং সিলেট ডায়োসিসের মহামান্য বিশপ ও আঞ্চলিক পরিচালকসহ জামালগঞ্জে পরিদর্শন

আপডেট সময় : ১১:২৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬