খুলশী থানা জামায়াতের নির্বাচনী সমাবেশে নেতৃবৃন্দ, সংস্কার ও পিআর পদ্ধতির ভিত্তিতে নির্বাচন চাই!!
- আপডেট সময় : ০৭:৫৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫ ১৯৯ বার পড়া হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ বলেছেন, সংস্কার ও পিআর পদ্ধতির ভিত্তিতে আগামীর জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। যেনতেন নির্বাচন জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে না। আমরা চাই একটি অংশগ্রহণমূলক, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন, উৎসবমুখর নির্বাচন। স্বৈরাচার ছাড়া সকল বৈধ দলের অংশগ্রহণে নির্বাচন। এর আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর খুলশী থানার দায়িত্বশীলদের এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। থানা আমির অধ্যাপক আলমগীর ভূঁইয়ার সভাপতিত্বে স্থানীয় থানা কার্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খুলশী থানা নায়েবে আমির আয়ুব আলী হায়দার, থানা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ আমান উল্লাহ, জামায়াত নেতা একরামুল হক, দেলোয়ার হোসেন, ওমর ফারুক, আবু রাশেদ, গোলাম আজম, আবু রাশেদ প্রমুখ।















