ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

গাজীপুরে শিক্ষকদের কর্মবিরতি, ক্লাস বন্ধ রেখে কর্মসূচি

বিপ্লব চৌধুরী, গাজীপুর জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:২০:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ ২৩৩ বার পড়া হয়েছে

গাজীপুরে নানাবিধ দাবি-দাওয়া বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের ডাকা কর্মবিরতি পালিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে জেলার বিভিন্ন বিদ্যালয়, কলেজ ও মাদরাসায় ক্লাস-পরীক্ষা বন্ধ রেখে শিক্ষকরা কর্মবিরতিতে অংশ নেন।

গাজীপুর জেলা শহরসহ কালীগঞ্জ, টঙ্গী, শ্রীপুর ও কাপাসিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা একত্র হয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। এতে কয়েক হাজার শিক্ষক অংশ নেন।

শিক্ষকদের দাবি—সরকারি পদে বেতন স্কেলের সামঞ্জস্য আনা, টাইম স্কেল ও ইনক্রিমেন্ট পুনর্বহাল, বেতন বৈষম্য নিরসন এবং এমপিওভুক্ত শিক্ষকদের পূর্ণাঙ্গ সরকারি সুবিধা প্রদান।

গাজীপুর বেসরকারি কলেজের এক শিক্ষক বলেন, “আমরা দীর্ঘদিন ধরে সরকারের কাছে দাবি জানিয়ে আসছি, কিন্তু এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়েই কর্মবিরতিতে গিয়েছি।”

অন্যদিকে শিক্ষার্থীরা ক্লাস না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে। অনেক শিক্ষার্থী জানান, হঠাৎ কর্মবিরতির কারণে তাদের পরীক্ষার প্রস্তুতি ব্যাহত হচ্ছে।

গাজীপুর জেলা শিক্ষা অফিসার জানান, শিক্ষকরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছেন এবং বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ে জানানো হয়েছে। আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান আশা করা হচ্ছে।

উল্লেখ্য, সারাদেশের মতো গাজীপুরেও এ কর্মবিরতি চলবে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গাজীপুরে শিক্ষকদের কর্মবিরতি, ক্লাস বন্ধ রেখে কর্মসূচি

আপডেট সময় : ০৫:২০:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫