গাবতলীতে জাতীয়বাদী রিক্সা-ভ্যান শ্রমিক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত।
- আপডেট সময় : ০৭:০৩:২১ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫ ২০০ বার পড়া হয়েছে
বগুড়া জেলা জাতীয়বাদী রিক্সা-ভ্যান শ্রমিক দলের গাবতলী উপজেলায় কর্মী সমাবেশ শুক্রবার(৩ অক্টোবর বিকাল ৪টায়) গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়।
প্রধান অতিথি জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন তার বক্তব্যে শ্রমিকদের একতা ও সংগঠিত থাকার গুরুত্বের ওপর জোর দেন। তিনি বলেন, শ্রমিকদের সুসংগঠিত হয়ে নিজেদের অধিকার আদায় করা এবং দলকে শক্তিশালী করা অপরিহার্য। সম্মিলিত প্রচেষ্টা ও সংহতি ছাড়া কোনো উন্নয়ন সম্ভব নয়।
উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও বগুড়া জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ, এবং বিশেষ বক্তা ছিলেন জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি ও জেলা শ্রমিক দলের সহ-সভাপতি সোহরাব হোসেন লাইজু।
সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া জেলা জাতীয়বাদী রিক্সা-ভ্যান শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক, এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ বিএম বকুল মোল্লা।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক এস আলম, বগুড়া শহর শ্রমিক দলের আহ্বায়ক নূরুল হুদা, গাবতলী উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহিন পাইকাড়, জেলা জাতীয়তাবাদী হোটেল রেঁন্দ্রেরা শ্রমিক ইউনিয়নের সভাপতি সাদেক আলী এবং জেলা জাতীয়তাবাদী রিক্সা-ভ্যান শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আলামিন ব্যাপারী।
সমাবেশে নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়। নতুন নেতৃত্বে রয়েছেন সভাপতি মোঃ রাজু আহমেদ, সাধারণ সম্পাদক জনাব আলী এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ। সমাবেশে নেতৃবৃন্দ শ্রমিকদের সংহতি, সংগঠিত হওয়া এবং অধিকার আদায়ের গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন।
















